মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবি

রাবি প্রতিবেদক ১১ মে ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১১ মে ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবি
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রা

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। মঙ্গলবার (৫ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যৌথভাবে রানার আপ হয়।


সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টের মধ্যে রাবি ৯টিতে স্বর্ণ, ২টিতে রৌপ্য ও ৪টিতে ব্রোঞ্চ পদক লাভ করে। প্রতিযোগিতায় ২৪টি দল অংশ নেয়।


এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম রাবি দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রশিক্ষণ ও অধ্যবসায়ের মাধ্যমে আগামীতেও রাবি দল ক্রীড়াক্ষেত্রে বিশেষ নৈপুন্য প্রদর্শন ও সাফল্য অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 


বিজয়ী রাবি দল রবিবার এক আনন্দ শোভাযাত্রাসহ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় তারা উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খানের নিকট চ্যাম্পিয়ন ট্রফিটি হস্তান্তর করে।