মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১১ মে ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১১ মে ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন
ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করেছে ব্র্যাক।


সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে বালিয়াডাঙ্গা শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন হতদরিদ্র মানুষের মাঝে এসব হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক ফেরদৌস হোসেন তালুকদার, জেলা কো-অর্ডিনেটর মমেনা খাতুন, এলাকার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, রিজিওনাল কো-অর্ডিনেটর শাহাদুল ইসলাম , শাখা ব্যবস্থাপক এনামুল হক এবং কৃষি ও বীমা এক্সটেনশন অফিসার মো: এনামুল আহমেদ প্রমুখ। 


বক্তারা বলেন, দরিদ্র পরিবারের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি এবং পুষ্টির চাহিদা পূরণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।