সোমবার, জুন ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১১ মে ২০২৬ ১১:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১১ মে ২০২৬ ১১:০২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের  শিক্ষার্থীদের  অংশগ্রহণে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) বিকালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদক  দ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তর এ প্রতিযোগিতার আয়োজন করে।


প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ চারটি গ্রুপে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা চিত্রকর্মে মাদকের ভয়াবহতা, সুস্থ ও সুন্দর সমাজ গঠন, পারিবারিক মূল্যবোধসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পরে শিক্ষার্থীরা ‘মাদককে না বলুন’ স্লোগান সম্বলিত পোস্টার প্রদর্শন করে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে শুভেচ্ছা উপহার ও বিভিন্ন সচেতনতামূলক সামগ্রী বিতরণ করা হয়।


অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।