ভাঙচুর ও হামলা-মামলায় জর্জরিত পরিবার, হুমকি আতঙ্কে থাকছেন অন্য জায়গায়
রাজশাহীর চারঘাটে মোটর সাইকেল এর ক্লাস এর তার ক্রয়কে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও মামলার চাপে বাড়িছাড়া হয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন নাজনীন আরা ও তার পরিবার। বর্তমানে নিরাপত্তাহীনতায় নিজ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১১মে) দুপুরে চারঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী নাজনীন আরা ও তার স্বামী জিয়াউর রহমান জুয়েল তার লিখিত অভিযোগে বলেন গত ২৬ এপ্রিল দুপুরে আমার ছেলে নাফিউল ইসলাম মোটর সাইকেল এর ক্লাস এর তার ক্রয় করার জন্য আলামীনের দোকানে গেলে ছেলের কাছ থেকে বেশি দাম দাবি করে। একপর্যায়ে কথা কাটাকাটি জের ধরে মারপিটের ঘটনা ঘটে। তারই জের ধরে পক্ষ বিপক্ষের মধ্যে দেশিয় অস্ত্র নিয়ে উভয়পক্ষের আহত হওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আমার দ্বিতীয় ছেলে নাফিউল ইসলাম আহত হলে তাকে হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য নিয়ে আসলে পুনরায় তারা আমাদের উপর আক্রমন করে।
তিনি আরও জানান, যারা ঘটনার সাথে জড়িত নয় এমন ব্যক্তিসহ আমার পক্ষঘাতগ্রস্ত স্বামী জিয়াউর রহমান জুয়েল, সরদহ মহিলা কলেজ শিক্ষক নাম দিয়ে দৈনিক জাতীয় পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হয় যার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
সম্প্রতি এই বিরোধের জেরে আমার বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর ও হামলাকারীরা বাড়িতে থাকা ল্যাপটপ ও আমরা স্বামীর চিকিৎসার জন্য জমাকৃত টাকা নিয়ে যায়। এসময় পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনার দাবি করেন তিনি। নিরাপত্তাহীনতায় ভোগার কারণে নিজ বসত বাড়িতে না থেকে আমার পক্ষঘাতগ্রস্ত স্বামীকে নিয়ে আমরা অন্যত্র বসবাস করছি। ফলে আমার দুই ছেলের পড়ালেখা ও আমার অসুস্থ স্বামীর চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
আপনাদের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট সুষ্ঠ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় নেয়ার দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তার ছেলের এইচ.এস.সি সমমান পরিক্ষায় অংশগ্রহনের সুযোগ করে দেবার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানান।