সোমবার, জুন ২২, ২০২৬

নওগাঁয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি ১২ মে ২০২৬ ১২:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নওগাঁ প্রতিনিধি ১২ মে ২০২৬ ১২:৩৫ অপরাহ্ন
নওগাঁয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থা এবং উপজেলা জাতীয় আইনগত সহায়তা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 


খান ফাউন্ডেশনের সহযোগিতায় আাপোস কর্তৃক  বাস্তবায়িত সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কো-অপারেশন (SDC), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় জিএফ  নাগরিকতা এর কারিগরি সহায়তায়  ভয়েজেস ফর চেঞ্জ প্রকল্পের অধিনে মতবিনিময়  সভা অনুষ্ঠিত  হয়।   


সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীন মাহমুদ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন উন্নয়ন সংস্থা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ সভায় অংশগ্রহণ করেন। এসময় প্রত্যন্ত অঞ্চলসহ সকল শ্রেণিপেশার সেবা গ্রহিতাদের কাছে সহজে যে কোন ধরনের আইনগত সহায়তা কিভাবে পৌছে দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।


সুশীল সমাজের মানুষরা সহজেই যে কোন মানুষের দৃষ্টি আকর্ষন করতে পারেন। তাই সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থার মাধ্যমে আইনগত সহায়তা প্রতিটি সেবা গ্রহিতাদের মাঝে পৌছে দিতে আহ্বান জানান প্রধান অতিথি।