রবিবার, আগস্ট ২৩, ২০২৬

পাকিস্তানে বিস্ফোরণে পুলিশসহ নিহত ৯

সোনার দেশ ডেস্ক ১২ মে ২০২৬ ০৯:০২ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১২ মে ২০২৬ ০৯:০২ অপরাহ্ন
পাকিস্তানে বিস্ফোরণে পুলিশসহ নিহত ৯

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় এক বিস্ফোরণে দুই ট্রাফিক পুলিশসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এছাড়া আ ঘটনায় আরো ৩৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে)  লাক্কি মারওয়াত জেলার সেরাই নৌরং তহসিলে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।


প্রাথমিকভাবে লাক্কি মারওয়াত জেলা পুলিশ কর্মকর্তার মুখপাত্র কুদরতুল্লাহ খান এক বিবৃতিতে জানান, দুই ট্রাফিক পুলিশসহ সাতজন নিহত এবং আরো ২৩ জন আহত হয়েছেন। 


পৃথকভাবে, লাক্কি মারওয়াতের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সাজ্জাদ খান বলেছেন যে, নিহত দুজনই ট্রাফিক পুলিশ কর্মকর্তা ছিলেন। খাইবার পাখতুনখোয়া (কেপি) মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতেও বলা হয়েছে যে, কর্মকর্তারা ট্রাফিক পুলিশ ছিলেন।


লাক্কি মারওয়াতের ডেপুটি কমিশনার হামিদউল্লাহ খান জানিয়েছেন, অন্তত ৯ জন নিহত হয়েছেন। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, সন্ত্রাসীরা একটি রিকশায় বিস্ফোরক স্থাপন করেছিল।


টিএইচকিউ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৩৩ জন আহতকে হাসপাতালে আনা হয়েছিল, যাদের মধ্যে পাঁচজনকে বান্নুতে রেফার করা হয়।


সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওর বরাত দিয়ে ডন অনলাইন জানিয়েছে, বিস্ফোরণে বেশ কয়েকটি দোকান ও তিন চাকার যান ক্ষতিগ্রস্ত হয়েছে।


পুলিশ জানিয়েছে, নৌরং সার্কেলের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশের নেতৃত্বে একটি বিশাল পুলিশ দল বিস্ফোরণস্থলে পৌঁছেছে। দলটি এলাকাটি ঘিরে ফেলে এবং প্রমাণ সংগ্রহ করে।


তথ্যসূত্র: রাইজিংবিডি