সোমবার, জুন ২২, ২০২৬

বাউয়েট ক্যাম্পাসে দিনব্যাপী ৫ম ফটো এক্সিবিশন অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১২ মে ২০২৬ ০৯:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১২ মে ২০২৬ ০৯:৫৯ অপরাহ্ন
বাউয়েট ক্যাম্পাসে দিনব্যাপী ৫ম ফটো এক্সিবিশন অনুষ্ঠিত
ফটো গ্যালারী ঘুরে ঘুরে দেখেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-ক্যাম্পাসে ফটোগ্রাফি এন্ড মিডিয়া ক্লাবের উদ্যোগে ৫ম ফটো এক্সিবিশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১২ মে) একাডেমিক ভবনে আয়োজিত ফটো এক্সিবিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। 


তিনি ফিতা কেটে ফটো এক্সিবিশনের উদ্বোধন করেন এবং ফটো গ্যালারী ঘুরে ঘুরে দেখেন। প্রধান অতিথি ফটো এক্সিবিশনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা এবং যোগ্যতা প্রকাশ করার সুযোগ পেয়েছেন বলে সন্তোষ প্রকাশ করেন। তিনি ফটোগ্রাফি এন্ড মিডিয়া ক্লাবকে সমৃদ্ধশালী করার জন্য প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।


মঙ্গলবার (১২ মে) একাডেমিক ভবনে আয়োজিত ফটো এক্সিবিশনে ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের প্রর্দশিত ৩০টি বাছাইকৃত ছবি প্রতিযোগিতার জন্য গ্যালারিতে স্থান পায়। এছাড়া ভিডিও চিত্র প্রর্দশনীতে বাছাইকৃত ৪টি ভিডিও চিত্র এক্সিবিশনে স্থান পেয়েছে। ফটোগ্রাফি সেগমেন্টে আইন ও বিচার বিভাগের অনিরুদ্ধ সরকার ১ম পুরস্কার, ইংরেজি বিভাগের স্নেহাশীষ ঘোষ ২য় পুরস্কার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেহেদী হাসান তন্ময় ৩য় পুরস্কার অর্জন করে। ভিডিওগ্রাফি সেগমেন্টে ব্যবসায় প্রশাসন বিভাগের মোঃ আরাফাত রহমান ১ম পুরস্কার অর্জন করে। 


আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী অনিরুদ্ধ সরকার, ব্যবসায় প্রশাসন বিভাগের নিরঝি-রিদিতার সঞ্চালনায় ফটো এক্সিবিশনের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব.), ক্লাবের উপদেষ্টা সহকারি অধ্যাপক মোখলেছুন্নাহার বেলী এবং ক্লাবের সভাপতি সিই বিভাগের শিক্ষার্থী খালিদ বিন আজাদ। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে প্রাইজ মানি ও সার্টিফিকেট প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলি, কর্মকর্তা এবং শিক্ষার্থীগণ।