সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহীতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

সংবাদ বিজ্ঞপ্তি ১২ মে ২০২৬ ১০:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১২ মে ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
রাজশাহীতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

বিশ্বের বিভিন্ন দেশের মত ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী’তেও পালিত হয়েছে ‘আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬’।


মঙ্গলবার (১২ মে) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। আন্তর্জাতিক নার্স দিবসের এবারের প্রতিপাদ্য ছিল “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ- জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন”।


এ উপলক্ষে সকাল ১০ টায় ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী’র মূল ফটক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফাউন্ডেশন ভবনের সামনে এসে শেষ হয়। 


অনুষ্ঠানে আলোচনা সভা, কেক কাটা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। 


অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি-১ খন্দকার এনায়েত হোসেন বাবু, সহ সভাপতি-৫ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহী’র চিফ কনসালটেন্ট অ্যান্ড ডাইরেক্টর (মেডিকেল সার্ভিসেস) প্রফেসর ডা. মো. রইছ উদ্দিন, কোষাধ্যক্ষ মো. মনোয়ার হোসেন (সেলিম), সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, দপ্তর সম্পাদক আবুল কালাম মাসুদ, নির্বাহী সদস্য এনামুল হক ও ডা. মনিরুল হক।


এছাড়াও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী’র সহকারী পরিচালক ডাঃ মোঃ তাজমিলুর ইসলাম, অন্যান্য চিকিৎসক, নাসিং সুপারিনটেনডেন্ট, নার্সিং সুপারভাইজার, নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।