সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহী সীমান্তে ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ১২ মে ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১২ মে ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

রাজশাহী সীমান্তে ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।  সোমবার ( ১১ মে) আনুমানিক ২৩১৫ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকষ আভিযানিক দল জানতে পারে যে, মতিহার থানাধীন ডঘার ঘাট নামক এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর তালাইমারী বিওপি’র চৌকষ আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফাঁদ পেতে থাকেন।


দীর্ঘসময় ফাঁদ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল দেখতে পায় যে, একজন মাদক কারবারী পদ্মা নদীর চরের মধ্য দিয়ে তাদের দিকে আসছে। তৎক্ষনাত উক্ত মাদক কারবারীকে ধরার জন্য ধাওয়া করলে তার কাছে থাকা একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত পলিথিনের ব্যাগটি তল্লাশী করে তার মধ্য হতে ২৯৬ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ট্যাপেনটাডল ট্যাবলেট মতিহার থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।