মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

রাজশাহী বোটানিক্যাল গার্ডেনে হচ্ছে ‘বার্ড জোন’

নিজস্ব প্রতিবেদক ১২ মে ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১২ মে ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন
রাজশাহী বোটানিক্যাল গার্ডেনে হচ্ছে ‘বার্ড জোন’

রাজশাহী বোটানিক্যাল গার্ডেনের নাম পরিবর্তন করা হচ্ছে না। এই নামে রেখে পার্কটিকে ঢেলে সাজানো হচ্ছে। তবে পার্কটির মধ্যে ‘বার্ড জোন’ করা হবে। যেখানে দেশি-বিদেশী বিভিন্ন প্রজাতির পাখি থাকবে। এখন শুধু মন্ত্রণালয়ের অপেক্ষা।  


রাসিকের ভেটেনারি সার্জন ডা. ফরহাদ উদ্দিন বলেন, প্রকল্প বরাদ্দ দিতে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রণালয় যদি বিষয়টি অনুমোদন করে তাহলে তারা পরিদর্শন শেষে প্রকল্প বরাদ্দ দিলে আমরা নতুন করে পার্কটিকে আমরা ঢেলে সাজাবো। সে ক্ষেত্রে পাখিদের বাসা বানানো, পাখি কেনা এবং অভয়াশ্রম গড়ে তোলা হবে। প্রাথমিক পরিকল্পনায় ১০-১৫ জাতের নানা রঙয়ের পাখি রাখা হবে।