মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন দিল চিনা প্রতিষ্ঠান সিনোভ্যাক

সোনার দেশ ডেস্ক ১৩ মে ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৩ মে ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ন
৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন দিল চিনা প্রতিষ্ঠান সিনোভ্যাক
সংগৃহীত ছবি

বাংলাদেশ সরকারের টিকাদান কর্মসূচিতে সহায়তার লক্ষ্য এবং এর ইপিআই কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার সহযোগী হিসেবে চিনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন (Sinovac Foundation)  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮০ হাজার ডোজ  WHO Pre-Qualified  পোলিও ভ্যাকসিন (Sabin Strain) অনুদান হিসেবে দিয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে এ পোলিও ভ্যাকসিনের ডোজ হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভ্যাকসিনের নাম : Poliomyelitis Vaccine (Vero Cell, Inactivated Sabin strains) (sIPV) । ভ্যাকসিনের সংখ্যা বা সর্বমোট ডোজ : ৩,৮০,০০০ (৭৬,০০০ ভায়াল)।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যাকসিন গ্রহণ করেন।

এসময় চিনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কখ্যসূত্র: বাংলানিউজ