সোমবার, জুন ২২, ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে পাকিস্তান-ইংল্যান্ডকে পেছনে ফেলেছে বাংলাদেশ

সোনার দেশ ডেস্ক ১৩ মে ২০২৬ ১২:০২ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ১৩ মে ২০২৬ ১২:০২ অপরাহ্ন
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে পাকিস্তান-ইংল্যান্ডকে পেছনে ফেলেছে বাংলাদেশ
নাহিদ রানার গতিতে টিকতে পারেনি পাকিস্তান।

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে পুরো পাঁচদিনই দাপট ছিল বাংলাদেশের। শেষ পর্যন্ত ইতিহাস গড়ে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ঘরের মাঠে এটি ছিল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। 

এই জয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানেও উঠে এসেছে লাল-সবুজরা। ৪৪.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে টাইগাররা পাকিস্তান ও ইংল্যান্ডকে পেছনে ফেলেছে।

বিপরীতে পঞ্চম স্থান থেকে সাতে নেমে গেছে পাকিস্তান। চলতি চক্রে প্রথম তিন ম্যাচে দুই হার ও এক জয়ে তাদের পয়েন্ট এখন ৩৩.৩৩ শতাংশ। পাকিস্তানের নিচে রয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

২৬৮ রানের লক্ষ্য দেওয়ার পর নাহিদ রানার বোলিং তোপে টিকতে পারেনি সফরকারীরা। মাত্র ১৬৩ রানে গুটিয়ে যায় তারা। ৫ উইকেট নেন নাহিদ রানা। 

ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন ম্যাচসেরা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেছেণন, ‘ভীষণ আনন্দিত। গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছি। যেভাবে খেলেছি তাতে আমি সত্যিই খুশি। দারুণ এক অভিজ্ঞতা, আর আমাদের পারফরম্যান্সে আমি ভীষণ গর্বিত। ধীরে ধীরে আমরা টেস্ট ক্রিকেটে আরও ভালো করছি। শুরু থেকে এটিই ছিল আমাদের লক্ষ্য।’

তশথ্যসূত্র: বাংলাট্রিবিউন