সোমবার, জুন ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ১৩ মে ২০২৬ ০২:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৩ মে ২০২৬ ০২:৩৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টায় সদরের মালবাগডাঙ্গা  বিলাত মন্ডলের টোলা গ্রাম এই হেরোইন উদ্ধার করা হয়। 


বুধবার (১৩ মে) দুপুরে র‌্যাব-৫ মিডিয়া সেল থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার মাদক কারবারির নাম জয়নাল টুলু (৪৫) সে ওই গ্রামের বাসিন্দা। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, চরবাগডাঙ্গার বিলাত মন্ডলের টোলা গ্রামে আসামী জয়নাল টুলু তার গোয়ালঘরে বস্তায় ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন রেখেছিল। অভিযান চালিয়ে সেই হেরোইন উদ্ধার করা হয়েছে। 


চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় আলামত ও আসামিকে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদক মামলা দায়ের করা হয়েছে।