সোমবার, জুন ২২, ২০২৬

ভোলাহাট সীমান্তে মোবাইল ফোন, ইয়াবা ও নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার

শিবগঞ্জ প্রতিনিধি ১৩ মে ২০২৬ ১০:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১৩ মে ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
ভোলাহাট সীমান্তে মোবাইল ফোন, ইয়াবা ও নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার

ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মোবাইল ফোন, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।  


মঙ্গলবার (১২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চামুচা বিওপির সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে টহল দল ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় ৫৪টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন, ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা এবং ১৯ হাজার ৪৫০ পিস  নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে বিজিবি সদস্যরা।


মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।