সোমবার, জুন ২২, ২০২৬

পাওনা ২০ টাকার জন্য ধস্তাধস্তিতে বৃদ্ধ নিহত

সোনার দেশ ডেস্ক ১৩ মে ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৩ মে ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন
পাওনা ২০ টাকার জন্য ধস্তাধস্তিতে বৃদ্ধ নিহত
বৃদ্ধ কাইয়ুম উল্ল্যার মৃত্যু সংবাদে ভিড় জমে যায় বাজারে।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পাওনা ২০ টাকার জন্য ধস্তাধস্তিতে কাইয়ুম উল্ল্যা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।


বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। কাইয়ুম উল্ল্যা পশ্চিম ভেলাবাড়ি নয়ারহাট এলাকার বাসিন্দা।


পুলিশ ও স্থানীয়রা জানান, একই এলাকার কলা বিক্রেতা মজিদুল ইসলামের দোকান থেকে কলা কিনে ২০ টাকা বাকি রেখেছিলেন কাইয়ুম উল্ল্যা। বুধবার বিকেলে তিনি বাজারে এলে মজিদুল পাওনা টাকা চান। এ সময় উভয়ের মধ্যে তর্ক বাধে। একপর্যায়ে দুজনের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় মাটিতে পড়ে গিয়ে মারা যান কাইয়ুম উল্ল্যা।


আদিতমারী থানার ওসি নাজমুল হক বলেন, পাওনা টাকা নিয়ে ধস্তাধস্তিতে কাইয়ুম উল্ল্যা নামে এক বৃদ্ধ মারা গেছেন বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


তথ্যসূত্র: রাইজিংবিডি