চারঘাটে (ইজিপিপি) খাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক
২০২৫-২৬ অর্থ বছরে রাজশাহীর চারঘাটে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) খাল পুনঃখনন কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার নিমপাড়া ইউনিয়নের প্রকল্পের বরাদ্দকৃত এক কোটি ৪২লক্ষ ৫৫ হাজার ৭শত ৫৪ টাকা ব্যয়ে খালের দৈর্ঘ্য ১০.৪০০ কিঃ মিঃ ঝাউবনা হতে কান্দ্রা হয়ে বড়াল নদী পর্যন্ত ভায়া হাবিবপুর হতে নিমপাড়া হয়ে মুশিখা নদী পর্যন্ত খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন ও স্থানীয় সাধারন জনগনের সাথে কথা বললেন জেলা প্রশাসক।
খাল পুনঃখনন কাজ পরিদর্শন শেষে একটি বনজ নিম গাছ বৃক্ষ রোপন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
্এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা রাহাতুল করিম মিজান, জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, নিমপাড়া ইউপি চেয়ারম্যান ও প্রকল্প কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান,চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক, বিএনপি নেতা সাইফুল ইসলাম,জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গবৃন্দ। শেষে উপজেলা পরিষদ ও ভুমি অফিস অধিদপ্তরে পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গুনগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার নির্দেশনা দেন। তিনি বলেন এ ধরনের খাল খন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং স্থানীয় অতি দরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শেষে উপজেলা পরিষদ ও ভুমি অফিস অধিদপ্তরে পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি।