সোমবার, জুন ২২, ২০২৬

মহিলা পরিষদের উঠান বৈঠক

সংবাদ বিজ্ঞপ্তি ১৪ মে ২০২৬ ০৮:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৪ মে ২০২৬ ০৮:০৯ অপরাহ্ন
মহিলা পরিষদের উঠান বৈঠক

বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৪টায় শাহ্ মখদুম থানা কমিটিতে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়।


সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র, নারী নির্যাতন প্রতিরোধে বাস্তব কাজের ধারা সম্পর্কে আলোচনা করেন, জেলার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। 


নারী আন্দোলন ও বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন জেলার প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু।

 

সভাশেষে সভাপতি বলেন, নারী-পুরুষ উভয়কেই সহিংসতা ও নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। নারীর সহিংসতা প্রতিরোধ করতে অভিভাবকদের সচেতন হতে হবে। পারিবারিক পরিসরে নারীর প্রতি সম্মান প্রদানের শিক্ষা দিতে হবে।


তরুণ সমাজকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারের ভূমিকা রাখতে হবে। নারীবান্ধব আইন সম্পর্কে জানানো এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি আরো বলেন নারীর মানবাধিকার বাস্তবায়নের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হবে নারী পুরুষের সমতাপূর্ণ গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র ও সমাজ।