সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহী সীমান্তে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ১৪ মে ২০২৬ ০৮:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৪ মে ২০২৬ ০৮:২২ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।


বুধবার (১৩ মে) আনুমানিক ৯:৪০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকষ আভিযানিক দল জানতে পারে যে, কাটাখালী থানাধীন পূর্বখানপুর নামক এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর খানপুর বিওপি’র চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার কাটাখালী থানাধীন পূর্বখানপুর নামক এলাকার পদ্মা নদীর চরের ঝাউ বনের ভিতরে ওৎ পেতে থাকেন। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল দেখতে পায় তাদের থেকে কিছুটা দূরে, একজন মাদক কারবারী পদ্মা নদীর চরের মধ্য দিয়ে আসছে।


তৎক্ষনাত উক্ত মাদক কারবারীকে ধরার জন্য ধাওয়া করলে তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করে ৩,৩০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।


এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারীদেরকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।