পাকিস্তান সফরে রাবি উপাচার্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম ৮ দিনব্যাপী সফরে পাকিস্তান গিয়েছেন। শুক্রবার (১৫ মে) রাবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান সরকারের আমন্ত্রণে ১৫ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদলের অংশ হিসেবে তিনি পাকিস্তান গিয়েছেন। শুক্রবার (১৫ মে) দুপুরে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সফরকালে তিনি পাকিস্তানের বিভিন্ন উচ্চশিক্ষা বিষয়ে পারস্পরিক তথ্য আদান-প্রদান ত্বরান্বিতকরণ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন ও সংশ্লিষ্ট উপাচার্যসহ অন্যদের সাথে মতবিনিময় এবং পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের ভূমিকা সম্পর্কে অবহিত হবেন।