সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহীতে ১১ দলের সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক ১৫ মে ২০২৬ ১০:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৫ মে ২০২৬ ১০:৫২ অপরাহ্ন
রাজশাহীতে ১১ দলের সমাবেশ আজ

গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যাসতহ তিন দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দল। শনিবার (১৬ মে) বিকেল তিনটায় ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। 


সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলের শীর্ষ নেতাদের।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে সমাবেশ সফল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।


সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান।