সোমবার, জুন ২২, ২০২৬

মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সাধারণ সভা, ১৫৩ সদস্যদের মাঝে লভ্যাংশ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ১৬ মে ২০২৬ ০৯:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক: ১৬ মে ২০২৬ ০৯:৪১ অপরাহ্ন
মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সাধারণ সভা, ১৫৩ সদস্যদের মাঝে লভ্যাংশ বিতরণ

রাজশাহী পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকালে পবা উপজেলার কাশিয়াডাঙ্গা এলাকায় সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সমিতির ১৫৩ জন সদস্যের মাঝে লভ্যাংশ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধারা সমিতির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল আজীজ।


তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায় সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ সদস্যদের স্বাবলম্বী করতে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন। সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রশীদ। তিনি সমিতির অগ্রগতি তুলে ধরে সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এসময় সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদিকুজ্জামান কাজল সভা পরিচালনা করেন।


তিনি সমিতির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সদস্যদের অবহিত করেন। সভা শেষে লভ্যাংশ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আয়োজিত এ সভা প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।