শিবগঞ্জে ভুটভুটির ধাক্কায় শিশুর মৃত্যু
ঃশিবগঞ্জে ভুটভুটির (কুত্তাগাড়ি) ধাক্কায় সাজিদ হাসান (৭) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত সাজিদ হাসান শিবগঞ্জ উপজেলর মোবারকপুর।ইউনিয়নের লাহাপুর গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে।ঘটনাটি ঘটেছে ১৭ মে রোববার সন্ধ্যায় ধোপপুকুর এলাকায়। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে রোববার (১৭ মে) সন্ধ্যা ৬ টার দিকে ধোপপুকুর এলাকায় অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করার সময় একটি ইঞ্জিনচালিত চার চাকার ভুটভুটি তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক (মাহমুদ মিয়া) ঘটনাটি নিশ্চিত করে জানান পরে গাড়িটি ইউনিয়ন পরিষদে আটক করা হয়েছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”