রাবি অ্যাগ্রিকালচারাল ক্লাবের নতুন কমিটি ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাগ্রিকালচারাল ক্লাবের (আরইউএসি) ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কনিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আবরার মাহির সভাপতি এবং ইকবাল আহমেদ শিশির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
রোববার (১৭ মে) ক্লাবের বোর্ড মেম্বার মোছা. তাসরিন আক্তার, শোভন বিশ্বাস ও বুশরা আল সাদিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মো. মেহেদী হাসান অনিক এবং নুরুল ইসলাম শহীদ, সহকারী সাধারণ সম্পাদক মো. ফয়সাল মাহমুদ, মোছা. মনিরা খাতুন এবং সাইফুল্লাহ মানসুর রিফাত, কোষাধ্যক্ষ দেবাশীষ মজুমদার।
এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. শামসুজ্জামান, নূর ই জান্নাত রিতু এবং মো. আল তামিম, সেক্রেটারিয়েট অব বোর্ড মো. সজিব হোসেন এবং মো. নাসিম হোসেন, সিনিয়র মেম্বার আরমান পারভেজ আকাশ এবং মো. আলামিন।