সোমবার, জুন ২২, ২০২৬

সিংড়ায় দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি ১৮ মে ২০২৬ ০১:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া (নাটোর) প্রতিনিধি ১৮ মে ২০২৬ ০১:২৫ অপরাহ্ন
সিংড়ায় দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

পবিত্র ইদুল আজহা উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের ১ হাজার ৬৪ জন দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। 

সোমবার (১৮ মে) সকাল ১০টায় তাজপুর ইউনিয়ন পরিষদে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আবু হানিফ।

এসময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. মিজানুর রহমান, ট্যাগ অফিসার মো. মাহফুজুর রহমান ও ইউপি সদস্যবৃন্দ।

তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু হানিফ বলেন, আমার ইউনিয়নের ১০৬৪ দরিদ্র পরিবারকে সরকারের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।