বরেন্দ্র বিশ্ববিদ্যালয়েআর্থিক ব্যবস্থাপনা ও অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা শীর্ষক সেমিনার
সোমবার (১৮ মে) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে আর্থিক ব্যবস্থাপনা ও অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী-এর নির্বাহী পরিচালক (গ্রড- ১) মো. আমজাদ হোসেনখান।
সেমিনাওে প্রধান অতিথি ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের কো অর্ডিনেটর প্রফেসর ড. মো. ইলিয়াছ হোসেন।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতাউল গনি ওসমানী। তারপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। তিনি বলেন, সেমিনারটি অত্যন্ত সময়োপযোগী এবং বাংলাদেশ ব্যাংকের ভূমিকা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা জানার একটি সূবর্ণ সুযোগ। তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে আর্থিক ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ।
সেমিনারের কি-নোট স্পিকা মো. আমজাদ হোসেন খান। তার আলোচনায় বাংলাদেশের মানিটরি পলিসিতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকাসহ অন্যান্য প্রধান কাজ গুলো ব্যাখ্যা করেন। তিনি বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম ও সিডিউলড এবং ননসিডিউলড ব্যাংকের মধ্যে পার্থক্য বর্ণনা করার সময় উল্লেখ করেন, ননসিডিউলড ব্যাংক গুলো সরকারের বিশেষ প্রয়োজনে বিভিন্ন সময়ে স্পেশাল অ্যাক্টেও মাধ্যমে স্থাপিত-যেমন প্রবাসী কল্যাণ ব্যাংক। তিনি বলেন, বাংলাদেশে এনজিওগুলো আসার পর গ্রামীণ জনপদে নারীর ক্ষমতায়নে উন্নতি হয়েছে, যদিও প্রতিষ্ঠানগুলোর কিছু কাজ সমালোচিত তারপরেও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা রয়েছে।
এরপর তিনি বাংলাদেশ ব্যাংকের স্পেশাল ফাংশন যেমন কারেন্সি ইস্যু নিয়ে কথা বলেন। তিনি উল্লেখ করেন টাকা ছাপাতে গেলে প্রথমত ভাবতে হয় ইনফ্লেশন নিয়ে, জিডিপি খেয়াল রাখতে হয়, লোকাল কারেন্সি ভ্যালু দেখতে হয়। তিনি বিশেষ ভাবে বলেন,জালনোট, টাকা ছাপানো ও ম্যানেজমেন্টের খরচ কমাতে বাংলাদেশ শীঘ্রই ক্যাশলেস এ যাবে। এজন্য বাংলাদেশ প্লাস্টিক মানি বা ক্যাশলেসে যাবে যেখানে সব লেনদেনে কিউআর কোডের মাধ্যমে কারেন্সি লেনদেন হবে।
তিনি তার বক্তব্যে ফরেন রিজার্ভ বৃদ্ধিতে রেমিট্যান্স যোদ্ধাদের ও ফ্রিল্যান্সারদেও ভূমিকা তুলে ধরেন। এছাড়াও তিনি গ্রিনফাইন্যান্স এবং রিনিউ এবল এনার্জি এর গুরত্ব তুলে ধরেন।
শেষে অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. ইলিয়াছ হোসেনের সমাপনী বক্তব্যের মধ্যে সেমিনারের সমাপ্তি ঘটে।