মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

গ্রামীণ ব্যাংকের সুদের হার কমানো প্রশ্নে রুল

সোনার দেশ ডেস্ক ১৮ মে ২০২৬ ০৯:১৬ অপরাহ্ন অর্থনীতি
সোনার দেশ ডেস্ক ১৮ মে ২০২৬ ০৯:১৬ অপরাহ্ন
গ্রামীণ ব্যাংকের সুদের হার কমানো প্রশ্নে রুল
ফাইল ছবি

গ্রামীণ ব্যাংকের সুদের হার কমানো প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।


জনস্বার্থে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহানের করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (১৮ মে) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।


আদালতে শুনানিতে ছিলেন আইনজীবী মাসুদ আর সোবহান ও ফাতেমা এস চৌধুরী।


রুলে বাংলাদেশের গ্রামাঞ্চলে ভূমিহীন ঋণগ্রহীতাদের থেকে তফসিলি ব্যাংকের তুলনায় গ্রামীণ ব্যাংকের নেওয়া বেশি ক্ষুদ্রঋণের সুদের হার কমাতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।


চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমান উপদেষ্টা/পরামর্শক ড. মুহাম্মদ ইউনূসকে রুলের জবাব দিতে বলা হয়েছে।


আইনজীবী ফাতেমা এস চৌধুরী বলেন. গ্রামীণ ব্যাংকের সুদহার তফসিলি ব্যাংকের সমান আনার জন্য রুল দিয়েছেন।


যেহেতু গ্রামীণ ব্যাংকের সুদহার ২০ ভাগ বা তার উপরে। আমরা চিঠি দিয়েছিলাম, কিন্তু তারা আমাদের বলে নাই।


তারা বলেছেন বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলবে। তবে তারা আমাদের বলবে না কত হারে সুদ চার্জ করে।


তথ্যসূত্র: বাংলানিউজ