পোরশায় এলজিইডি’র কর্মশালা
নওগাঁর পোরশায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রনয়ন(জিআইএস-ভিত্তিক)- আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড এর জিআইএস এক্সপার্ট আলভি রহমান, থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটো, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্, সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম প্রমুখ।