বিশ্ব ব্যাংক টিমের রাবিতে হিট উপ-প্রকল্প পরিদর্শন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের কম্পোনেন্ট-২.২ এর আওতায় বাস্তবায়নাধীন দুটো উপ-প্রকল্প বিশ্ব ব্যাংকের টিম পরিদর্শন করেছে। পরিবেশ বিশেষজ্ঞ শার্লিন হোসেনের নেতৃত্বে এই টিম সোমবার (১৮ মে) দুপুরে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানের সাথে উপ-প্রকল্পসমূহের অগ্রগতি ও বাস্তবায়ন সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
এসময় টিমের সদস্য শরিফুল ইসলাম, মো. মুনাব্বেরুর রশীদ ও জোবেদাসহ সংশ্লিষ্ট দুটো প্রকল্পের উপ-ব্যবস্থাপক প্রফেসর মো. রেজাউল করিম (পরিসংখ্যান বিভাগ) ও প্রফেসর মো. আখতার হোসেন (ফিশারীজ বিভাগ) এবং সহকারী ব্যবস্থাপকবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। পরে টিমের সদস্যরা সংশ্লিষ্ট উপ-প্রকল্প কার্যালয় পরিদর্শন ও বাস্তবায়নের অগ্রগতিসহ অন্যান্য বিষয়ে উপ-প্রকল্প কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন।