সোমবার, জুন ২২, ২০২৬

রাসিকে নবনিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যোগদান

সংবাদ বিজ্ঞপ্তি ১৮ মে ২০২৬ ১১:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৮ মে ২০২৬ ১১:২৩ অপরাহ্ন
রাসিকে নবনিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যোগদান

রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেছেন সিনিয়র সহকারী সচিব নাজমুল আলম। এ উপলক্ষে সোমবার (১৮ মে) নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন নবনিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।


এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, সিনিয়র সহকারী সচিব নাজমুল আলম বিসিএস প্রশাসন ৩৫ ব্যাচের একজন সদস্য। রাজশাহী সিটি কর্পোরেশনে যোগদানের পূর্বে ভূমি মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। ইতোপূর্বে তিনি সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বিভিন্ন কর্মক্ষেত্রে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।