মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

বগুড়ার ২১টি ব্রিজ নির্মাণ করবে এলজিইডি

দীপক সরকার, বগুড়া ১৯ মে ২০২৬ ০১:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
দীপক সরকার, বগুড়া ১৯ মে ২০২৬ ০১:৩৩ অপরাহ্ন
বগুড়ার ২১টি ব্রিজ নির্মাণ করবে এলজিইডি

বগুড়ার বিভিন্ন উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের( এলজিইডি) ২১টি ব্রিজ নির্মাণের জন্য ডিপিপির স্কিমে প্রাথমিকভাবে তালিকাভুক্ত হয়েছে। ‘দেশব্যাপী গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ প্রকল্পের ডিপিপির স্কিমে বগুড়ার বিভিন্ন উপজেলার মোট ২১টি ব্রিজ প্রাথমিকভাবে প্রস্তাবিত প্রকল্পের জন্য গৃহিত স্কিমের তালিকাভুক্ত করা হয়েছে।

ব্রিজগুলো হলো: জেলার  বগুড়া সদর উপজেলা মাটিডালি-পীরগাছা সড়কে ২২৪ মিটার চেইনেজে (রোড আইডি-১১০২০২০০১) সেতু নির্মাণ, বাঘোপাড়া হাট (আরএন্ডএইচ) ভবানীগঞ্জ হাট-মহিষবাথান রোড়ে ৩১৩ মিটার চেইনেজে (রোড আইডি-১১০২০২০১৩) সেতু নির্মাণ। শেরপুর উপজেলায়  উলিপুর-ধুনট রোড় ভায়া ঝাজর হাট  (শেরপুর অংশ) (রোড আইডি-১১০৮৮২০০৫) (করতোয়া নদী) সেতু নির্মাণ, উলিপুর-ধুনট রোড় ভায়া ঝাজর হাট চেইনেজে (রোড আইডি-১১০৮৮২০০৫) (দহ) সেতু নির্মাণ। ধুনট উপজেলার কন্সট্রাকশন অফ আরসিসি অন নিমগাছি  ইউপি-জোড়শিমুল হাট ভায়া মাঝবাড়ি রোড় ১৮শ’ মিটার  (রোড আইডি-১১০২৭৩০০৮), নিমগাছি ইউপি জোড়শিমুল হাট ভায়া মাজবাড়ি সড়কে চেইনেজে ১৯০০ মিটার  (রোড আইডি-১১০২৭৩০০৮) ব্রিজ নির্মাণ, নিমগাছি ইউপি জোড়শিমুল হাট ভায়া মাজবাড়ি সড়কে চেইনেজে ৩৯০০ মিটার (বাঙ্গালি শাখা নদী)  (রোড আইডি-১১০২৭৩০০৮) ব্রিজ নির্মাণ, বুড়িরভিটা হাট- জোড়শিমুল হাট ভায়া মাজবাড়ি সড়কে চেইনেজে ২৭৬০ মিটার  (রোড আইডি-১১০২৭৪০৬০) ব্রিজ নির্মাণ।

দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মথুরাপুর-ভুঁইপুর সড়কের ৩৪৭ মিটার চেইনেজে (রোড আইডি-১১০৩৩৫০৯০) ইরামতি খালের উপর সেতু নির্মাণ। আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম-বাগবাড়ী ভায়া সান্তাহার সড়কের ১৫শ’ মিটার চেইনেজে  (রোড আইডি-১১০০৬৪০০৭) খালের উপর সেতু নির্মাণ ও নশরতপুর-–তালোড়া ভায়া আলতাফনগর সড়কের ২হাজার মিটার চেইনেজে (রোড আইডি-১১০০৬২০১১) খালের উপর সেতু নির্মাণ।সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা-পাটামারী সড়কের ১৮৯৫ মিটার চেইনেজে (রোড আইডি-১১০৮১৫০১৯) খালের উপর সেতু নির্মাণ ও সোনাপুর তিনমাথা-পাটামারী পাকা রাস্তায় ১শ’ মিটার চেইনেজে (রোড আইডি-১১০৮১৪১৩৩) পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ। গাবতলী উপজেলার ফুলবাড়ি থেকে তরুনি হাট ডিসি  সড়কের ৪১৫০ মিটার চেইনেজে (রোড আইডি-১১০৪০২০০৬) ও মহিষাবান ইউপি অফিস-কালাই হাট বাজার সড়কে ৮৫ মিটার চেইনেজে (রোড আইডি-১১০৪০৩০১৯)।

শাহজাহানপুর উপজেলা মাঝিরা সোনাহাটা জিসিএম (শাহজাহানপুর অংশ) সড়কের চেইনেজে ৬৪৬৩  (রোড আইডি-১১০৯৬২০০৫) সেতু নির্মাণ, বেজোড়া-মাদলা ইউপি সড়কে চেইনেজে ১১৪০ মিটার (রোড আইডি-১১০৯৬৩০১৬) সেতু নির্মাণ, চোপিনগর ইউপি বি-ব্লক বাজার ভায়া কামার পাড়া হাট সড়কে চেইনেজে ৪০৩০ মিটার (রোড আইডি-১১০৯৬৩০০৮) সেতু নির্মাণ।

নন্দিগ্রাম উপজেলায়  গুলিয়া সুইচ  গেট- চাপাপুর  ব্রিজ রোডে  ৩০০০ মিটার চেইনেজে (রোড আইডি-১১০৬৭৫১১৩) ব্রিজ নির্মাণ। সোনাতলা উপজেলায় বালুয়া ইউপি-রানীরপাড়া বাজার সড়কে ১৩৪০ মিটার চেইনেজে (রোড আইডি-১১০৯৫৩০১০) সেতু নির্মাণ,  সোনাতলা ইউপি  অফিস-আড়িঘাট  বাজার ভায়া  চকন্দন সড়কে ৩৩০ মিটার চেইনেজে (রোড আইডি-১১০৯৫৩০২১) সেতু নির্মাণ।

এ বিষয়ে দুপচাচিয়া উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন জানান, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মথুরাপুর-ভুঁইপুর সড়কের ৩৪৭ মিটার চেইনেজে  (রোড আইডি-১১০৩৩৫০৯০), ইরামতি খালের উপর সেতু নির্মাণের তালিকাভুক্ত হওয়ার দাপ্তরিক কোন চিঠি এখনো পান নাই।  একই সাথে দিাপ্তরিক চিঠি পেলেই ব্রিজ নির্মাণের জন্য যাচাই বাছাইয়ের মাধ্যমে স্কিম তৈরি করে প্রাক্কলিক ব্যায় নির্ধারণ করবেন এবং তা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবেন বলে তিনি জানান।