মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

পত্নীতলায় ভূমিসেবা মেলার উদ্বোধন

পত্নীতলা প্রতিনিধি ১৯ মে ২০২৬ ০২:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা প্রতিনিধি ১৯ মে ২০২৬ ০২:০৮ অপরাহ্ন
পত্নীতলায় ভূমিসেবা মেলার উদ্বোধন

‘জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ; এই প্রতিপাদ্যে নওগাঁর পত্নীতলায় ভূমি সেবা মেলা- ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় পত্নীতলা উপজেলা চত্বরে র‌্যালি শেষে উপজেলা অডিটরিয়ামে ভূমি মেলার এই সেবা উদ্বোধন করা হয়।

গ্রাহক হয়রানি দূর করে সেবাকে মানুষের দৌড়গড়ায় পৌঁছে দেওয়ার জন্য ক্যাম্প করে সেবা বুথ চালু করা হয়। বুথে সেবাগ্রহীতারা ভূমি বিষয়ে নানা ধরনের পরামর্শ পাবেন এবং কী কী ভূমি সেবা আছে সে সম্পর্কেও জানতে পারবেন।

এ সময় পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া বলেন, ভূমি সেবা মেলায় নানা শ্রেণী-পেশার মানুষের কথা শুনছি। মানুষের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি। ভূমিমেলায় সেবাগ্রহীতারা সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা, উপজেলা প্রাণীসম্পদ অফিসার আশিষ কুমার দেবনাথ, উপজেলা মৎস্য অফিসার রুজিনা পারভীন, উপজেলা সমবায় অফিসার সামছুল হক, উপজেলা ভূমি অফিসের কানুনগো ইসাহাক আলী, প্রধান সহকারী আলমগীর কবির, নাজির কাম ক্যাশিয়ার মোয়াজ্জেম হোসেন, নামজারি সহকারী সোহেল রানা, সাহারাত সহকারী সবুজ সরদার, ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারি।