আইবাঁধ সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
রাজশাহী মহানগরীর হাইটেক পার্কের মোড় হতে আইবাঁধ পর্যন্ত সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করেন। এরপর তিনি নগরীর গুলজারবাগ এলাকা ড্রেন ও সড়কের সৌন্দর্য্যবর্ধন কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, উপ-সহকারী প্রকৌশলী সানারুল ইসলাম ছবি প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাসিকের সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাঠালবাড়িয়া মোড় থেকে হাইটেক পার্ক হয়ে আইবাঁধ সংলগ্ন মিনি স্টেডিয়াম পর্যন্ত কার্পেটিং সড়ক, ড্রেন, ফুটপাত, রোড ডিভাইডার, রেলিং ও রিটেনিং ওয়াল নির্মাণ বাস্তবায়ন করা হচ্ছে। এই কাজের অংশ হিসেবে উক্ত সড়কের কার্পেটিং কাজ চলছে।