পূবালী ব্যাংক পিএলসি ক্যাশলেস মালোপাড়া ব্যাংকিং ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন
পূবালী ব্যাংক পিএলসি, রাজশাহী শাখা আয়োজিত ক্যাশলেস মালোপাড়া ব্যাংকিং ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) রাজশাহী নগরীর ঐতিহ্যবাহি ভুবন মোহন পার্কে ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে ক্যাশলেস মালোপাড়া ব্যাংকিং ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি, রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. সাজিদুর রহমান।
পূবালী ব্যাংক পিএলসি, রাজশাহী শাখার প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মো. নাহিদ বাবু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক পিএলসি, আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আবু জাফর মো. রকিবুল্লাহ, বাংলাদেশ জুলেলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), রাজশাহী জেলা শাখার সাবেক পরিচালক ও অহনা জুয়েলার্সের স্বত্তাধিকারী সজল সরকার, বাংলাদেশ হার্ডওয়ার অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাবেক সভাপতি এসএম আহসান উদ্দিন, সাহেব বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার সাহা এবং কাপড় ব্যবসায়ী সমিতির জয়েন্ট সেক্রেটারি রুবেল।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জনসাধারণকে প্রচলিত কাগজের মুদ্রার ব্যবহার হ্রাসকরণ এবং এর পাশাপাশি ডিজিটাল ও অনলাইন ব্যাংকিং-এর ব্যবহারকে সমৃদ্ধকরণ করতে ক্যাশলেস মালোপাড়া ব্যাংকিং ক্যাম্পেইন কার্যক্রম আরও একধাপ এগিয়ে নিবে বলে আমরা বিশ্বাস করি।
অনুষ্ঠানের শুরুতে ভুবন মোহন পার্ক থেকে র্যালি বের করা হয়। এরপর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভুবন মোহন পার্কে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়। অনুষ্ঠানে বক্তব্য শেষে আবেদনকৃত ব্যবসায়ীদের মাঝে কিউআর বিতরণ করা হয়। সেই সাথে ক্যাশলেস বুথের উদ্বোধন করা হয়।