সোমবার, জুন ২২, ২০২৬

রাবি শিক্ষার্থীর মৃত্যু বিমা দাবির চেক প্রদান

রাবি প্রতিবেদক ১৯ মে ২০২৬ ০৭:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১৯ মে ২০২৬ ০৭:৪৮ অপরাহ্ন
রাবি শিক্ষার্থীর মৃত্যু বিমা দাবির চেক প্রদান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী মো. মাহাদী হাসান মুরাদের মৃত্যু বীমা দাবি বাবদ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী ২ লক্ষ টাকা পরিশোধ করেছে। রাবি কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান এ বাবদ চেক মঙ্গলবার (১৯ মে) নিহতের পিতা মো. আব্দুল মালেককে প্রদান করেন।


এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত দায়িত্বে নিযুক্ত হিসাব পরিচালক প্রফেসর মো. নির্ঝর রহমান, একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আবু মো. তারেকসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।


প্রসঙ্গত, নিহত শিক্ষার্থী মো. মাহদী হাসান মুরাদ ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ট্রেনযোগে লালমনিরহাটে তার গ্রামের বাড়ি যাওয়ার সময় আব্দুলপুর জংশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেন।