সোমবার, জুন ২২, ২০২৬

সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উন্মোচন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ১৯ মে ২০২৬ ০৮:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ১৯ মে ২০২৬ ০৮:৪৫ অপরাহ্ন
সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উন্মোচন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন সান্দিড়া শহীদ সিড়াজ খান মেমোরিয়াল একাডেমির চার তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।


মঙ্গলবার  (১৯ মে) সকালে উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া শহীদ সিড়াজ খান মেমোরিয়াল একাডেমির চার তলা ভবনের একতলা পর্যন্ত কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করা হয়। 


শহীদ সিড়াজ খান মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে ফলক উন্মোচন অনুষ্ঠানে জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জুয়েল রানা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা আলম সর্বদা, বাদল সর্দার, আব্দুস সালাম, গুলজার হোসেন, সবুজ হোসেন, একাব্বর, সাজ্জাদ, গোলাপ, মিঠু, হেলাল, মাসুদ রানা, রবিউল ইসলাম, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 


একই সাথে সান্দিড়া ইদগাহ মাঠের সংস্কার কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। একাডেমিক ভবনের ফলক উন্মোচন এবং ইদগাহ মাঠের সংস্কার কাজের উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।