চারঘাটে তিন ব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন
চারঘাটে তিন ব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন করা হয়েছে। চারঘাট উপজেলা সহকারী ভূমি অফিস কর্তৃক র্যালি, আলোচনা সভা ও ভুমিসেবা মেলা বেলুন উড়িয়ে ভুমিসেবা মেলার কর্মসূচী শুরু হয়। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা সহকারী ভুমি অফিস চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি চারঘাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভুমি অফিস চত্তর সকাল সাড়ে এগারোটায় সারাদেশে ন্যায় একযোগে ভিডিও কনফারেন্স মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুমিসেবা মেলার উদ্বোধন ঘোষণা করেন।
ভূমিসেবা মেলা উদ্বোধন অন্্ুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ্িস্থত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এমপি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত ইউএনও রাহাতুল করিম মিজান, উপজেলা বিএনপি সভাপতি জাকিরুল ইসলাম বিকুল,চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক, উপজেলা মাধ্যমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক সাজেদুর রহমান, চারঘাট ভূমি সহকারী কর্মকর্তা আনন্দ কুমার দাস,নাজির কাম ক্যামিয়ার লুৎফর আলম সোহান,নন্দনগাছি ইউনিয়ন ভূমি সহকারী মুনজুর রহমান,কেডিট চেকিং কাম সায়রাত হাসিনুর রহমানসহ জমির মালিক ও ছাত্র/ছাত্রী গন্যমান্য ব্যক্তিবর্গ।