মে দিবস সংখ্যার মোড়ক উন্মোচন
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ রাজশাহী জেলা শাখা থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা প্রগতির মে দিবস সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান মঙ্গলবার (১৯ মে) নগরীর বরেন্দ্র কলেজে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা বুলবুল রানী ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কলামিস্ট শাহ মো জিয়াউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রখ্যাত শ্রমিক নেতা হুমায়ন রেজা জেনু, এডভোকেট ঈশিতা ইয়াসমিন, লেখক আব্দুল লতিফ চঞ্চল, অধ্যাপক অসিত সাহা, কবি বিজাহান অপু, কে এম রেজাউল করিম খোকন কবিতা আবৃত্তি করেন অধ্যাপক সেঁজুতি রহমান, অধ্যাপক দিপালী রানী সরকার, কবি ওয়ালিউল ইসলাম, কবি আশীষ সেন, কবি হারুন অর রশিদ সাপলু, কবি সেলিনা জামান লীনা, কবি শামীমা নাইস প্রমুখ। মে দিবস সংখ্যার মোড়ক যুগ্মভাবে উন্মোচন করেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি অধ্যক্ষ জুলফিকার আহামেদ গোলাপ, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান। সভার শুরুতে লেখক গবেষক তসিকুল হক রাজা, প্রগতির কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিব ইমন, প্রগতির প্রচ্ছদ শিল্পী বেলাল আহামেদের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করার হয়।