রাবিতে বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বুদ্ধিবৃত্তিক সম্পদ রক্ষা ও বাণিজ্যিকীকরণ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ মে) বিকেল ৩টায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে (আইকিউএসি) অনুষ্ঠিত ‘ক্রিয়েটিং, প্রোটেক্টিং এন্ড কমার্সিলাইজিং ইনটেলেকচুয়াল প্রোপার্টি: এ রোডম্যাপ ফর বাংলাদেশ ইউনিভার্সিটিজ’ শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর আবু রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. কামাল উদ্দিন।