বড়াইগ্রামে মাদকবিরোধী সমাবেশ
নাটোরে বড়াইগ্রামে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার নগর ইউনিয়নের কয়েন বাজারে মাদকবিরোধী যুব সমাজের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বয়ক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।
সেখানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস ও বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম। এছাড়া সমাবেশে ইউনিয়ন যুবদলের সভাপতি আতাউর রহমানসহ শিক্ষক, সাংবাদিক, ছাত্র, যুবসমাজ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা মাদকের বিরুদ্ধে সবাই এক সঙ্গে এগিয়ে এসে প্রতিরোধ করার আহব্বান জানান।