সোমবার, জুন ২২, ২০২৬

বাগমারায় তিন দিনব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন

বাগমারা প্রতিনিধি ১৯ মে ২০২৬ ১১:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগমারা প্রতিনিধি ১৯ মে ২০২৬ ১১:০২ অপরাহ্ন
বাগমারায় তিন দিনব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যত’ এই প্রতিপাদ্যে বাগমারায় তিন দিনব্যাপি  ভূমি মেলা উদ্বোধন  হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে নয়টায় বাগমারা উপজেলা প্রশাসনের আয়োজনে  বর্ণাঢ্য শোভাযাত্রা ও জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। 


অনুষ্ঠানের শুরুতে টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর উপজেলা ভুমি অফিস প্রাঙ্গনে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার, উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ,  সহকারী কমিশনার ( ভূমি) সাইফুল ইসলাম ভূঞা, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক প্রামাণিক, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল,


জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি রহিদুল ইসলাম, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, সাবেক যুবদল নেতা আতিকুর রহমান জজ প্রমুখ।  এছাড়াও ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মালেক মানিক, সাবেক যুগ্ম আহ্বায়ক সাহাদত হোসেন, রাকিবুল ইসলাম সিদ্দিক,  ছাত্রদলের আহ্বায়ক মহব্বত হোসেন, সদস্য সচিব উজ্জ্বল হোসেন,


স্বেচ্ছাসেবক দল নেতা ডিএম শাহিন, সাংসদের প্রেস সচিব আসাদুল আল ফিরোজ, এপিএস শাহীনুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাধারণ ভূমি মালিকগণ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।