সোমবার, জুন ২২, ২০২৬

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ২০ মে ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২০ মে ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন
জয়পুরহাটে  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪:৩০ ঘাটকায় জয়পুরহাটের কালাই থানার পাঁচশিরা বাজার এলাকা থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় আসামীর কাছ থেকে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। ধৃত ব্যক্তি বগুড়ার শিবগঞ্জ থানার কাঠগাড়া গ্রামের জালাল উদ্দিন মণ্ডলের ছেলে আলাল উদ্দিন মন্ডল (৪০)।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার কালাই থানায় হস্তান্তর করা হয়েছে।