মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

প্রতারণার মামলায় বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড

সোনার দেশ ডেস্ক ২০ মে ২০২৬ ০২:৪২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২০ মে ২০২৬ ০২:৪২ অপরাহ্ন
প্রতারণার মামলায় বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড
ফাইল ছবি

রাজধানীর গুলশান থানায় করা প্রতারণা মামলায় সাবেক রাষ্ট্রপতি এইচ. এম. এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ মে) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এই রায় দেন।

পাশাপাশি বিদিশা সিদ্দিককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তথ্যসূত্র: বাংলানিউজ