বাগমারায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহীর বাগমারায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) উপজেলা পরিষদ সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ।
এসময় বক্তৃতা দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাঈদ আলী, গ্রাম আদালত সক্রিয়করণ কার্যক্রমের স্থানীয় প্রতিনিধি নারায়ন চন্দ্র অধিকারী, রবিউল ইসলাম, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, সাংবাদিক মামুনুর রশিদ মামুন, ব্র্যাক কর্মকর্তা আফরোজা আইরিনসহ বিভিন্ন জিও-এনজিও কর্মকর্তা বক্তব্য দেন।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম ছড়িয়ে দিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় বাগমারায় গত ২০২৪ সাল থেকে মামলার নিষ্পত্তি বিষয়ে অবহিত করা হয়েছে। এসময় ভিডিও ডকুমেন্টারিসহ নানা তথ্য প্রদর্শন করা হয়।