সোমবার, জুন ২২, ২০২৬

সাঁথিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন

সাঁথিয়া প্রতিনিধি ২০ মে ২০২৬ ১১:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সাঁথিয়া প্রতিনিধি ২০ মে ২০২৬ ১১:০৯ অপরাহ্ন
সাঁথিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন

‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ,নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাঁথিয়া স্টেশনের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে বুধবার(২০ মে) স্টেশন চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলন এবং শোভাযাত্রা বের হয়ে স্টেশন চত্বর ও সড়ক প্রদক্ষিণ করে ।


এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার এস আই রিপনুজ্জামান রিপন,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাঁথিয়া স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার কবির উদ্দিন আকন্দ,স্টেশন লিডার সাইফুল আলম,পুলিশ সদস্য আনিসুর রহমান,সবুজ হোসেনসহ ফায়ার সার্ভিস স্টেশনের অন্যান্য সদস্যবৃন্দ। দিবসটি উদযাপন উপলক্ষে স্টেশন চত্বরে অগ্নিনির্বাপনের বিভিন্ন যন্ত্র প্রদর্শন করা হয়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে ২০ মে থেকে ২২মে পর্যন্ত তিনদিন ব্যাপি জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এবং অগ্নি প্রতিরোধে করনীয় বিষয় সম্পর্কে এলাকায় মোহরা প্রদর্শন করা হবে বলে জানা গেছে।