সোমবার, জুন ২২, ২০২৬

নাটোরে চারটি ইটভাটা বন্ধ, ১১ লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি ২০ মে ২০২৬ ১১:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২০ মে ২০২৬ ১১:২০ অপরাহ্ন
নাটোরে চারটি ইটভাটা বন্ধ, ১১ লাখ টাকা জরিমানা

নাটোরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় চারটি ইটভাটা বন্ধ ও মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  মঙ্গলবার (১৯ মে) দিনভর জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছমিনা খাতুন। 


অভিযানকালে নাটোর সদর উপজেলার পন্ডিতগ্রামে মেসার্স এন কে সি ব্রিকস, লেঙ্গুরিয়ার এম জি এম ব্রিকস ও কে এস এ ব্রিকস এবং লালমনিপুরের টিবিএম ব্রিকস এর মালিককে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় চারটি ইটভাটার উৎপাদন প্রক্রিয়া ধ্বংস সহ সেগুলো বন্ধ ঘোষণা করা হয়। 


এবিষয় পরিবেশ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে এসব ইট ভাটা বন্ধ এবং জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট চলাকালে পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন এবং ফায়ার সার্ভিস নাটোরের সদস্যবৃন্দ সহযোগিতা করেন। পরিবেশ সুরক্ষায় নাটোর জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।