সোমবার, জুন ২২, ২০২৬

গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত বিতরণ

নিজস্ব প্রতিবেদক ২০ মে ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২০ মে ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন
গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত বিতরণ

গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত বিতরণ করা হয়েছে। নগরীর খেটে খাওয়া মানুষ ও পথচারীদের ক্লান্তি দূর করতে লেবু ও গুড়ের তৈরি সুস্বাদু ঠান্ডা শরবত বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী শুভেচ্ছা রিয়েল এস্টেটের ব্যবস্থাপক আনিসুর রহমান।


বুধবার (২০ মে) বেলা সাড়ে ১২টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী নগরীর চন্ডিপুর এলাকায় অবস্থিত শুভেচ্ছা রিয়েল এস্টেটের প্রধান কার্যালয়ের সামনের সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে এই গুড় ও লেবুর তৈরি ঠান্ডা শরবত বিতরণ করা হয়।


শরবত বিতরণের সময় শুভেচ্ছা রিয়েল এস্টেটের ব্যবস্থাপক আনিসুর রহমান বলেন, কয়েকদিন ধরে সারাদেশের মতো রাজশাহীতেও ব্যাপক হারে বেড়েছে তাপপ্রবাহ। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে দৈনিক এ আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় আজও এ সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে এই গুড় ও লেবুর তৈরি ঠান্ডা শরবত বিতরণ করা হচ্ছে।


চলমান তাপদাহ অব্যাহত থাকলে কিংবা গরমের তীব্রতা আরও বেশি হলে অতীতের মতো পরবর্তীতেও এমন উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান আনিসুর রহমান।


শুভেচ্ছা রিয়েল এস্টেটের ব্যবস্থাপক আনিসুর রহমানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শরবত পান করা বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীরা।