মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

ধামইরহাটে আগ্রাদ্বিগুন ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

ধামইরহাট প্রতিনিধি ২০ মে ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ধামইরহাট প্রতিনিধি ২০ মে ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন
ধামইরহাটে আগ্রাদ্বিগুন ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

ধামইরহাটে আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদ চত্তরে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচী ও আগ্রাদ্বিগুন ইউপির আয়োজনে সুইজারল্যান্ডের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় ২০ মে (বুধবার) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাকের সভাপতিত্বে এই উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগ্রাদ্বিগুন কলেজের অধ্যক্ষ মোঃ মোজাফ্ফর রহমান ও ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ ইদ্রিশ আলী। উন্মুক্ত বাজেট সভা পরিচালনা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা সবুজ কুমার মন্ডল। উক্ত সভায় জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, ওর্য়ার্ল্ড সভার চাহিদা ও প্রস্তাবনা সমূহ বিবেচনায় এনে বাজেটে অন্তর্ভুক্ত করা হয়। 


সভায় অংশপ্রহণকারীরা বিভিন্নভাবে তাদের মতামত ব্যক্ত করেন এবং ইএসডিও’র এর উদ্যোগকে সাধুবাদ জানান। উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে প্রাপ্ত চাহিদা সমূহকে অগ্রাধিকার ভিত্তিতে বাজেটে অন্তর্ভুক্ত করা হয়। আগামী অর্থ বছরের ইউনিয়ন পরিষদের বাজেটে জলবায়ু সহনশীল পানি ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়কে অগ্রাধিকার দেয়া হয় এবং আগ্রাদ্বিগুন ইউনিয়নকে যাতে করে একটি পরিচ্ছন্ন মডেল ইউনিয়ন হিসেবে পরিনত করা যায় এ বিষয়ে উপস্থিতিগণ তাদের মতামত ব্যক্ত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচীর সিনিয়র অফিসার পারভীন সুলতানা, ইউনিয়ন আউটরিচ এন্ড মোবিলাইজেশন অফিসার মোঃ ওসমান আলী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারি,উদ্দ্যোক্তগণ, সুশিল সমাজের প্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার জনগন।