মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

ধামইরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

ধামইরহাট প্রতিনিধি ২০ মে ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ধামইরহাট প্রতিনিধি ২০ মে ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন
ধামইরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

ধামইরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) বেলা সাড়ে ১১ টায় ধামইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় চত্বরে কেক কাটেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএন) ও প্রশান্ত চক্রবর্তী, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান ও ধামইরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শাহাদত হোসেন ।


এর আগে  জাতীয় পতাকা এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পতাকা উত্তোলন করা হয়। আলোচনা পর্বে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি ইউএনও প্রশান্ত চক্রবর্তী ও বিশেষ অতিথি ওসি মিন্টু রহমান। ইউএনও প্রশান্ত চক্রবর্তী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন। ধামইরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এলাকায় অগ্নিকা-- ক্ষয়ক্ষতি এবং উদ্ধার সম্পর্কে বর্ণনা করেন স্টেশন মাস্টার শাহাদত হোসেন। সর্বশেষে সকলের অংশগ্রহণে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।