মীরের চক জামে মসজিদের বেজ ঢালাই কাজের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
রাজশাহী মহানগরীর মীরের চক জামে মসজিদের বেজ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সকাল ৮টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মীরের চক জামে মসজিদের বেজ ঢালাই কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে মসজিদ কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ কমিটির সদস্যসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।