কারাদণ্ডপ্রাপ্ত আসামি সুমন গ্রেফতার
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি আভিযানিক দল বুধবার (২০ মে) রাত ৯:২৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স সংলগ্ন মোড়ের চা দোকানের সামনে অপারেশন চালিয়ে নওগাঁর মান্দা থানার জিআর সাজা নং- ২২৩/১৮(বোয়ালিয়া), ধারা- ৪১৩ পেনাল কোড ১৮৬০ এর ১ বছরের সশ্রম কারাদন্ড ও টাকা ৫০০০/- জরিমানাপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত আসামী মো. গুমন (৩১)কে গ্রেফতার করেছে। সে নওগাঁর মান্দা থানার সে নওগাঁর মান্দা থানার গোসাইপুরের ফরহাদ আলীর ছেলে।
ধৃত আসামি কে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ গ্রেফতার এড়ানোর উদ্দেশ্য ছদ্মবেশ ধারণ করে রাজশাহী মহানগরের রাজপাড়া থানা এলাকায় বসবাস করে আসছিল মর্মে সত্যতা স্বীকার করে।
আসামিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।